Thursday, March 5, 2026
spot_img
Homeআন্তর্জাতিকযুক্তরাষ্ট্রে ‘নিউ জার্সি বাংলা প্রেস ক্লাব’ গঠন: সভাপতি আলাউর, সম্পাদক মাহবুব

যুক্তরাষ্ট্রে ‘নিউ জার্সি বাংলা প্রেস ক্লাব’ গঠন: সভাপতি আলাউর, সম্পাদক মাহবুব

- Advertisement -
Google search engine

নিজস্ব প্রতিবেদক, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র): যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে কর্মরত বাংলা ভাষাভাষী সাংবাদিকদের পেশাগত ঐক্য, অধিকার রক্ষা এবং সাংবাদিকতার মানোন্নয়নের লক্ষ্যে যাত্রা শুরু করলো ‘নিউ জার্সি বাংলা প্রেস ক্লাব’। গত শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় নিউ জার্সির উডল্যান্ড পার্কের একটি হলরুমে আয়োজিত এক সভায় সর্বসম্মতিক্রমে ১৫ সদস্যবিশিষ্ট এই নতুন কমিটি গঠন করা হয়।

​নবগঠিত এই কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন আমেরিকা বাংলা চ্যানেলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলাউর খন্দকার এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন একই চ্যানেলের সিইও মাহবুবুর রহমান

​পূর্ণাঙ্গ কমিটি ও দায়িত্ববন্টন

​সাংবাদিকদের এই নতুন প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ পদগুলোতে দায়িত্ব পেয়েছেন:

  • সহ-সভাপতি: এম এ আহাদ (সিনিয়র রিপোর্টার ও যুক্তরাষ্ট্র করেসপনডেন্ট, এখন টেলিভিশন)।
  • যুগ্ম সাধারণ সম্পাদক: সৈয়দ খালিদ আলী (রাশেদিয়া ভিশন)।
  • অর্থ সম্পাদক: জাকিরুল হিমেল (আমেরিকা বাংলা চ্যানেল)।
  • সাংগঠনিক সম্পাদক: বিশ্বজিৎ বাবলু (ডিবিসি নিউজ)।
  • প্রচার সম্পাদক: কামরান হাদি (আমেরিকা বাংলা চ্যানেল)।
  • দপ্তর সম্পাদক: রেজওয়ান আহমেদ (স্বদেশ নিউজ)।

কার্যকরী পরিষদের সদস্যরা হলেন: মুক্তা আবেদীন (সোনার তরী টিভি), হোসেন পাঠান বাচ্চু (আমেরিকা বাংলা চ্যানেল), মাসুদ চৌধুরী (বেঙ্গল টিভি), ফরিদ পাঠান (প্রবাসীর চোখ টিভি), বেলাল আহমেদ (সাংবাদিক), মোহাম্মদ আলমগীর হোসেন (প্রবাস জার্নাল) এবং রোকেয়া দীপা (প্রথম আলো ইউএসএ)।

​লক্ষ্য ও উদ্দেশ্য

​কমিটি গঠন উপলক্ষে আয়োজিত বৈঠকে বক্তারা বলেন, নিউ জার্সি বাংলা প্রেস ক্লাব সাংবাদিকদের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। এটি কেবল সাংবাদিকদের পেশাগত উন্নয়নই নয়, বরং প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতির বিকাশ এবং কমিউনিটির সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা রাখবে।

​নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের সার্বিক সাফল্য ও গতিশীলতা বজায় রাখতে নিউ জার্সিতে বসবাসরত সাংবাদিক সমাজ এবং প্রবাসী বাংলাদেশিদের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

- Advertisement -
Google search engine
আরো খবর
- Advertisment -spot_img

সর্বশেষ সংবাদ

​জাতীয় প্রেসক্লাবে আইজেএফের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজানের পুণ্যময় পরিবেশে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস ফোরামের (আইজেএফ) ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ মার্চ) প্রেসক্লাবের কাজী নজরুল...

‘ভদ্রাবতীর পাড়ে’ বইয়ের মোড়ক উন্মোচন

সাংবাদিক আশরাফুল ইসলাম আকাশের 'ভদ্রাবতীর পাড়ে' বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। সোমবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে বইটির মোড়ক উন্মোচন করেন অতিথিরা। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন...

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি হলেন জাহিদুল ইসলাম রনি

প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান-এর ‘ডেপুটি প্রেস সেক্রেটারি’ (উপ প্রেস সচিব) পদে নিয়োগ পেয়েছেন জাহিদুল ইসলাম রনি। তিনি বর্তমানে জাতীয় প্রেসক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য হিসেবে...
- Advertisment -spot_img

জনপ্রিয় খবর