Wednesday, May 13, 2026
spot_img
Homeঅন্যান্যউপন্যাস'ভদ্রাবতীর পাড়ে' বইয়ের মোড়ক উন্মোচন

‘ভদ্রাবতীর পাড়ে’ বইয়ের মোড়ক উন্মোচন

- Advertisement -
Google search engine

সাংবাদিক আশরাফুল ইসলাম আকাশের ‘ভদ্রাবতীর পাড়ে’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।

সোমবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে বইটির মোড়ক উন্মোচন করেন অতিথিরা। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এভারেস্টজয়ী পর্বতারোহী ও লেখক ইকরামুল হাসান শাকিল।

তিনি বলেন, বইটা মলাটবদ্ধ হওয়ার আগে আমার হাতে পাণ্ডুলিপি এসেছিল। তখনই পড়ে দেখার সুযোগ হয়েছিল। ভ্রমণ কাহিনীগুলো খুবই চমৎকারভাবে তুলে এনেছে আশরাফুল। বইটি পড়লে লেখকের সঙ্গে ভ্রমণের অনুভূতি পাবেন পাঠকরা।

স্বপ্ন ৭১ প্রকাশনের প্রকাশক আবু সাঈদের সঞ্চালনায় মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-পাঠক নন্দিত বিনোদন ম্যাগাজিনের সম্পাদক এসএএম সুমন সরকার, পরিব্রাজক মাসফিকুল হাসান টনি, মিউজিক কম্পোজার মাহবুব মিনেল ও বাকৃবি সাংবাদিক সমিতির সাবেক সভাপতি আবুল বাশার মিরাজ প্রমুখ।

ভদ্রাবতীর পাড়ে’র লেখক আশরাফুল ইসলাম জানালেন, এটা আমার প্রথম বই। স্বাভাবিকভাবেই আমি আপ্লুত। দেশের ৭টি জেলার ১১টি গল্প নিয়ে ভ্রমণ কাহিনীটি সাজিয়েছি। আশা করি, পাঠকরা হৃদ্য ও তৃপ্ত হবেন।

সাংবাদিক আশরাফুল ইসলাম আকাশের প্রথম ভ্রমণকাহিনি ‘ভদ্রাবতীর পাড়ে’ বইটি প্রকাশ করছে প্রকাশনা সংস্থা স্বপ্ন ’৭১। প্রচ্ছদ করেছেন চিত্রশিল্পী আর করিম।

 

জানা যায়, ভদ্রাবতীর পাড়ে বইটি মূলত ভ্রমণ-নির্ভর আখ্যান। বইটিতে দেশের সাতটি জেলার নানা ঐতিহ্য, ঐতিহাসিক স্থাপনা ও জনপদের জীবন্ত গল্প তুলে ধরা হয়েছে। ৮০ পৃষ্ঠার বইটিতে ১১টি গল্প রয়েছে।

বইমেলায় স্বপ্ন ’৭১-এর স্টলসহ বিভিন্ন অনলাইন শপ ও বইয়ের দোকানে পাওয়া যাবে বইটি। ৫ ফর্মার বইটির মূল্য রাখা হয়েছে ২০০ টাকা।

- Advertisement -
Google search engine
আরো খবর
- Advertisment -spot_img

সর্বশেষ সংবাদ

মৃত্যুর গুজব উড়িয়ে দিলেন রুনা লায়লা, অপপ্রচারে সতর্ক থাকার আহ্বান

মৃত্যুর গুজব উড়িয়ে দিলেন রুনা লায়লা, অপপ্রচারে সতর্ক থাকার আহ্বান ​বিনোদন ডেস্ক | ঢাকা ​টানা কয়েক ঘণ্টা ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলা সব জল্পনার অবসান ঘটালেন কিংবদন্তি...

সরাসরি ৪ হাজার এসআই নিয়োগের উদ্যোগ: পুলিশে অসন্তোষের নেপথ্যে কী?

​নিজস্ব প্রতিবেদক | ৩ রা মে , ২০২৬ ​বাংলাদেশ পুলিশে সরাসরি ৪ হাজার উপ-পরিদর্শক (এসআই) নিয়োগের লক্ষ্যে ১৯৪৩ সালের ‘পিআরবি’ বিধিমালা সংশোধনের প্রস্তাব নিয়ে বাহিনীর...

অভিনয় ও প্রযোজনায় নতুন উদ্যমে ফিরছেন মনিরুল ইসলাম মনির

​বিনোদন ডেস্ক: বাংলা টেলিভিশন নাটকের পরিচিত মুখ মনিরুল ইসলাম মনির। ২০০২ সালে নাট্যকর্মী হিসেবে ক্যারিয়ার শুরু করা এই অভিনেতা দেখতে দেখতে পার করেছেন দুই...
- Advertisment -spot_img

জনপ্রিয় খবর