Saturday, May 16, 2026
spot_img
Homeঅন্যান্যকবিতাকরিম রেজা'র কবিতা

করিম রেজা’র কবিতা

- Advertisement -
Google search engine

দ্বিচারিতার রাজনীতি

যে দল প্রয়োজনে নারীকে
বোরকা- হিজাবে মিছিলে নামায়,
আর স্বাধীন নারীর হাসি দেখলেই
“নৈতিক অবক্ষয়” বলে চিৎকার চালায়-
ওটা ধর্ম নয়,
ওটা মুখোশের বাজার,
দ্বিচারিতার রাজনীতি!

এক হাতে পতাকা,
আরেক হাতে ফতোয়ার খাতা,
নারীকে বানায় ঢাল-
যখন দরকার ভোটের নাটক,
যখন দরকার শ্লোগানের হাততালি।

কিন্তু নারী যদি নিজেই মানুষ হয়,
নিজেই সিদ্ধান্ত নেয়,
নিজেই পথ হাঁটে-
তখনই তারা ভয় পায়,
তখনই তারা “পাপ-পাপ” বলে
আকাশ ফাটায়!

ধর্ম কি তবে এমনই?
যেখানে নারীর সম্মান নয়,
নারী শুধু হাতিয়ার?
যেখানে ইজ্জত মানে বন্দিত্ব,
আর স্বাধীনতা মানে চরিত্রহীনতার ফাঁদ?

তোমাদের ধর্ম নয়,
এটা সুবিধার ধর্ম,
ক্ষমতার ধর্ম,
রাজনীতির ছদ্মবেশ।

নারীকে কখনো দেবী বানাও,
কখনো দোষী বানাও-
আর মাঝখানে দাঁড়িয়ে
নিজেদের পাপ ঢাকো
পবিত্রতার চাদরে!

তাই বলি—
নারী কোনো পোস্টার নয়,
নারী কোনো প্রচারণা নয়,
নারী মানুষ,
স্বাধীনতার নাম।

ধর্ম নয় তোমাদের মুখে,
ওটা শুধু দ্বিচারিতার রাজনীতি-
একটা নির্মম, ব্যঙ্গাত্মক নাটক
জনতার চোখে ধুলো দেওয়ার কৌশল!

- Advertisement -
Google search engine
আরো খবর
- Advertisment -spot_img

সর্বশেষ সংবাদ

​কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই, শোকে স্তব্ধ শোবিজ অঙ্গন

প্রকাশিত: ১৬ মে, ২০২৬ ​কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। শুক্রবার (১৫ মে) ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন...

​আইসিটি খাতে এখনো সক্রিয় ফ্যাসিবাদীদের দোসররা : প্রধানমন্ত্রীর নিরাপত্তা ও জাতীয় তথ্যভাণ্ডার কি ঝুঁকিতে?

প্রতিবেদক | ঢাকা ১৩ মে, ২০২৬ ​বিগত ফ্যাসিস্ট সরকারের পতনের পর দেশ যখন পুনর্গঠনের প্রক্রিয়ায়, তখন আইসিটি বিভাগ ও বেসিস (BASIS)-এ ঘাপটি মেরে থাকা আওয়ামী দোসরদের...

মৃত্যুর গুজব উড়িয়ে দিলেন রুনা লায়লা, অপপ্রচারে সতর্ক থাকার আহ্বান

মৃত্যুর গুজব উড়িয়ে দিলেন রুনা লায়লা, অপপ্রচারে সতর্ক থাকার আহ্বান ​বিনোদন ডেস্ক | ঢাকা ​টানা কয়েক ঘণ্টা ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলা সব জল্পনার অবসান ঘটালেন কিংবদন্তি...
- Advertisment -spot_img

জনপ্রিয় খবর