বিনোদন ডেস্ক | ঢাকা
টানা কয়েক ঘণ্টা ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলা সব জল্পনার অবসান ঘটালেন কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। নিজের মৃত্যুর খবরকে ‘পুরোপুরি ভিত্তিহীন ও গুজব’ বলে উড়িয়ে দিয়ে তিনি জানিয়েছেন, তিনি সম্পূর্ণ সুস্থ ও নিরাপদে আছেন। সোমবার সন্ধ্যায় দিল্লিতে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে এই বিভ্রান্তিকর খবরের সূত্রপাত হয়।
সম্প্রতি ‘মিনার-ই-দিল্লি’ নামক একটি সম্মাননা অনুষ্ঠানে যোগ দিতে ভারতের দিল্লিতে অবস্থান করছেন এই সুরসম্রাজ্ঞী। অনুষ্ঠান শেষে হঠাৎ করেই ফেসবুকে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। বিষয়টি নজরে আসার পর রুনা লায়লা নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়ে সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন:
"আমি একদম সুস্থ আছি। এ ধরনের স্পর্শকাতর ও বিভ্রান্তিকর তথ্য শেয়ার করার আগে সবার উচিত তা যাচাই করে নেওয়া।"
গুজবটি ছড়িয়ে পড়ার পর থেকেই উদ্বেগ তৈরি হয় তার অগনিত ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে। রুনা লায়লা জানান, বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তার কাছে ফোনের ঢল নামে। পরিচিতজনদের এই উদ্বেগ দেখে তিনি যেমন বিস্মিত হয়েছেন, তেমনি ক্ষোভও প্রকাশ করেছেন।
মিথ্যা এই খবরে রুনা লায়লা এবং তার পরিবার চরম মানসিক কষ্টের শিকার হয়েছেন। অতীতেও দেশের অনেক গুণী তারকাকে নিয়ে এমন নোংরা গুজব ছড়ানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন:
বর্তমানে রুনা লায়লা দিল্লিতেই অবস্থান করছেন এবং পরিকল্পনা অনুযায়ী তার অন্যান্য কর্মসূচি শেষে দেশে ফেরার কথা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ মাহবুব উদ্দিন
মিরপুর , ঢাকা - ১২১৬
Contact us: edit@timelinenews24.com
Office: ০১৮৪০৩১৫৫৫৫
Copyright © 2026 Timeline News24. All rights reserved.