Sunday, April 19, 2026
spot_img
Homeঅন্যান্যকবিতাতসলিমা নাসরিন এর কবিতা

তসলিমা নাসরিন এর কবিতা

- Advertisement -
Google search engine

 

“প্রেম”

যদি আমাকে কাজল পরতে হয় তোমার জন্য,
চুলে মুখে রঙ মাখতে হয়,
গায়ে সুগন্ধি ছিটোতে হয়,
সবচেয়ে ভালো শাড়িটা যদি পরতে হয়,
শুধু তুমি দেখবে বলে মালাটা চুড়িটা পরে সাজতে হয়,
যদি তলপেটের মেদ,
যদি গলার বা চোখের কিনারের ভাঁজ
কায়দা করে লুকোতে হয়,
তবে তোমার সঙ্গে অন্য কিছু, প্রেম নয় আমার।

প্রেম হলে আমার যা কিছু এলোমেলো
যা কিছু খুঁত, যা কিছুই ভুলভাল,
অসুন্দর থাক, সামনে দাঁড়াবো,
তুমি ভালোবাসবে।
কে বলেছে প্রেম খুব সহজ, চাইলেই হয়!
এতো যে পুরুষ দেখি চারদিকে,
কই, প্রেমিক তো দেখিনা !!

- Advertisement -
Google search engine
আরো খবর
- Advertisment -spot_img

সর্বশেষ সংবাদ

​মিরপুরে স্ত্রীর ছুরিকাঘাতে স্বামী খুন, ঘাতক স্ত্রী আটক

নিজস্ব প্রতিবেদক | ঢাকা প্রকাশিত: ১৯ এপ্রিল, ২০২৬ ​রাজধানীর মিরপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রীর ছুরিকাঘাতে শাহরিয়ার সিকদার রাজন (৩৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শনিবার...

১৫০০ টাকার সেই মেসেজ ও ফারুকীর মহানুভবতা: পর্দার পেছনের গল্প জানালেন রেশমা

​বিনোদন ডেস্ক | ঢাকা শোবিজ জগতের ঝলমলে আলোর নিচে চাপা পড়ে থাকে অনেক ছোট ছোট সংগ্রামের গল্প। সাধারণ দর্শকদের ধারণা, ক্যামেরা-অ্যাকশন আর গ্ল্যামারের দুনিয়ায় থাকা...

​কক্সবাজারে সাফা নিউজের প্রতিনিধি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

​নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার “মানুষের কল্যাণে ন্যায়ের কথা বলে”—এই স্লোগানকে সামনে রেখে জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন আইপি টেলিভিশন সাফা নিউজ-এর...
- Advertisment -spot_img

জনপ্রিয় খবর