Tuesday, April 21, 2026
spot_img
Homeঅন্যান্যকবিতাসুলতান আহমেদ টিপুর কবিতা

সুলতান আহমেদ টিপুর কবিতা

- Advertisement -
Google search engine

মাছের রাজা পাঙ্গাশ

চাষের পাঙ্গাশ হরদম খাও
শরীরে আসবে বল,
ইলিশ মাছে এ্যালার্জি ভরা
খেলেই রসাতল।

বাজার থেকে নাও কিনে নাও
পাঙ্গাশ ঝুরি ঝুরি,
পুষ্টিও পাবে শতভাগ তুমি
কমবে মেদ ও ভুঁড়ি।

মাছের রাজা ইলিশ হলে
তুমি কেন খেতে চাও ?
ইলিশ মাছ রাজারাই খাবে
তুমি শুধু দেখে যাও।

মাছের রানীর মাছ গেল কই
খবর কি আর রাখে,
কোন নদীতে কোন মাছ বেশি
ধরা পড়ে ঝাঁকে ঝাঁকে।

গরিবের ঘরে ভাত জোটে না
ইলিশের কেন বায়না,
তাই পুষ্টিহীন গুষ্টিরা আর
মাছের বাজারে যায়না।

রপ্তানি করলে ইলিশ মাছ
সরকার পাবে টাকা,
মাছ ধরে ধরে বিদেশ পাঠাও
নদ নদী হোক ফাঁকা।

কেউ বলে না আর সত্য কথা
সবারই তো এক নীতি,
ইলিশ যেন ভয়ংকর তিমি
দেখলেই করে ভীতি।

- Advertisement -
Google search engine
আরো খবর
- Advertisment -spot_img

সর্বশেষ সংবাদ

​মিরপুরে স্ত্রীর ছুরিকাঘাতে স্বামী খুন, ঘাতক স্ত্রী আটক

নিজস্ব প্রতিবেদক | ঢাকা প্রকাশিত: ১৯ এপ্রিল, ২০২৬ ​রাজধানীর মিরপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রীর ছুরিকাঘাতে শাহরিয়ার সিকদার রাজন (৩৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শনিবার...

১৫০০ টাকার সেই মেসেজ ও ফারুকীর মহানুভবতা: পর্দার পেছনের গল্প জানালেন রেশমা

​বিনোদন ডেস্ক | ঢাকা শোবিজ জগতের ঝলমলে আলোর নিচে চাপা পড়ে থাকে অনেক ছোট ছোট সংগ্রামের গল্প। সাধারণ দর্শকদের ধারণা, ক্যামেরা-অ্যাকশন আর গ্ল্যামারের দুনিয়ায় থাকা...

​কক্সবাজারে সাফা নিউজের প্রতিনিধি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

​নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার “মানুষের কল্যাণে ন্যায়ের কথা বলে”—এই স্লোগানকে সামনে রেখে জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন আইপি টেলিভিশন সাফা নিউজ-এর...
- Advertisment -spot_img

জনপ্রিয় খবর