Tuesday, April 21, 2026
spot_img
Homeঅন্যান্যকবিতালাবণ্য লিলির কবিতা

লাবণ্য লিলির কবিতা

- Advertisement -
Google search engine

দূরের সমুদ্দুর

আমার একলা থাকা নদী,
হঠাৎ দুকূল ছাপায় যদি,
দাপুটে জলের তোড়,
তুই দূরের সমুদ্দুর।
যদি না পাই কভু দেখা,
আমি অমনি একা একা।

পথ হারিয়ে যদি
হাঁটিস নিরবধি,
তোর সোনার দেহখানি,
রোদে পুড়ছে তাও জানি।
আমি হাত বাড়াতে চাই,
তুই পালিয়ে বেড়াস।ছাই!

আকাশ পানে দেখি,
আমার সজল দুটি আখি।
তোর কিসের এতো তাড়া?
আমি হয়েছি পথ হারা।
আকাশের সবটুকু নীল চাই?
চল, শূন্যে চলে যাই।

যদি এমনি থাকিস দূরে,
অনন্ত অম্বরে,
এ কেমন ভালো থাকা?
অশ্রু জলে আঁকা,
যুগল প্রেমের উপাখ্যান,
লেখার হয়না অবসান।

একটা পাহাড় কিনে দেই?
মনের সারথী কেউ নেই।
সাথে আমারে নিস যদি,
প্রণয় চলবে নিরবধি।
নির্ঝরণী, পাখির কলতান,
প্রেম, বিরহের স্বচ্ছ সমাধান।

২৫.৮.২০২৫
মীরপুর , ঢাকা – ১২১৬

- Advertisement -
Google search engine
আরো খবর
- Advertisment -spot_img

সর্বশেষ সংবাদ

​মিরপুরে স্ত্রীর ছুরিকাঘাতে স্বামী খুন, ঘাতক স্ত্রী আটক

নিজস্ব প্রতিবেদক | ঢাকা প্রকাশিত: ১৯ এপ্রিল, ২০২৬ ​রাজধানীর মিরপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রীর ছুরিকাঘাতে শাহরিয়ার সিকদার রাজন (৩৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শনিবার...

১৫০০ টাকার সেই মেসেজ ও ফারুকীর মহানুভবতা: পর্দার পেছনের গল্প জানালেন রেশমা

​বিনোদন ডেস্ক | ঢাকা শোবিজ জগতের ঝলমলে আলোর নিচে চাপা পড়ে থাকে অনেক ছোট ছোট সংগ্রামের গল্প। সাধারণ দর্শকদের ধারণা, ক্যামেরা-অ্যাকশন আর গ্ল্যামারের দুনিয়ায় থাকা...

​কক্সবাজারে সাফা নিউজের প্রতিনিধি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

​নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার “মানুষের কল্যাণে ন্যায়ের কথা বলে”—এই স্লোগানকে সামনে রেখে জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন আইপি টেলিভিশন সাফা নিউজ-এর...
- Advertisment -spot_img

জনপ্রিয় খবর