Friday, April 17, 2026
spot_img
Homeসারাদেশচীন থেকে ফিরে গ্রেফতার হলেন গোপালগঞ্জ সদর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান

চীন থেকে ফিরে গ্রেফতার হলেন গোপালগঞ্জ সদর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান

- Advertisement -
Google search engine

গোপালগঞ্জ সদর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়া লুটুলকে গ্রেফতার করা হয়েছে। চীন থেকে ফেরার পর বৃহস্পতিবার (২৬ জুন) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে। শুক্রবার (২৭ জুন) কামরুজ্জামানকে হস্তান্তর করা হয় গোপালগঞ্জ সদর থানায়। সদর থানা পুলিশ  দুপুরে তাকে গোপালগঞ্জ আদালতে হাজির করে। গোপালগঞ্জে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া  সম্পাদক শওকত আলী দিদার হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মির মোহাম্মদ সাজেদুর রহমান।
কামরুজ্জামানের ভাই রুবেল ভূইয়া জানান, গত ৩০ এপ্রিল ব্যবসায়িক কাজে তিনি বাংলাদেশ থেকে চীনে যান। চীরে কাজ শেষে দুই মাস পরে বৃহস্পতিবার রাতে দেশে আসেন লুটুল। রাতেই বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। ‌ সকালে গোপালগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। দুপুরে তাকে আদালতে পাঠায় পুলিশ।
ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশনা রয়েছে মামলায় আসামি না হলে তাকে গ্রেফতার করা যাবে না। নির্দেশনা থাকা পর মামলার আসামী না থাকা সত্বেও ভাইকে কেন গ্রেফতার করা হয়েছে সেটা আমরা জানিনা। যদি তিনি এই ঘটনার সাথে জড়িত থাকেন তাহলে ঘটনার ১০ মাস পরে তাকে কেন গ্রেফতার করা হলো? তিনি তো এতদিন দেশেই ছিলেন এবং নিয়মিত অফিস করতেন।

- Advertisement -
Google search engine
আরো খবর
- Advertisment -spot_img

সর্বশেষ সংবাদ

নতুন বাংলাদেশ বিনির্মাণে অসহায় ও ভূমিহীনদের উন্নয়নে আলোচনা সভা অনুষ্ঠিত

নতুন বাংলাদেশ বিনির্মাণে অসহায়, দরিদ্র ও ভূমিহীন মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে রাজধানীতে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ভূমি ও গৃহহীন হাউজিং...

থানা থেকে ৫০ গজ দূরেই চুরির মহোৎসব : নির্বিকার প্রশাসন, আতঙ্কে ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিবেদক | ঢাকা তারিখ: ১৩ এপ্রিল, ২০২৬ ​ঢাকা: রাজধানীর দারুস সালাম থানার সামনে অবস্থিত দোকানপাটে গত কয়েক মাস ধরে নিয়মিত চুরির ঘটনা ঘটছে। থানা...

আবদুর রহমান বদি নেই, তবু থামছে না ইয়াবা—কারা তবে নেপথ্যের আসল গডফাদার ?

অনুসন্ধানী প্রতিবেদক  : দিদারুল আলম শিকদার টেকনাফ উখিয়া-টেকনাফ থেকে নির্বাচিত দুইবারের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে এক সময় গণমাধ্যম ও জনমুখে 'মাদকের গডফাদার' হিসেবে...
- Advertisment -spot_img

জনপ্রিয় খবর