Monday, April 6, 2026
spot_img
Homeবিনোদন৫৮ তে পা রাখলো বাচসাস

৫৮ তে পা রাখলো বাচসাস

- Advertisement -
Google search engine

আজ ৫ এপ্রিল আমাদের প্রাণের সংগঠন বাচসাস’র ৫৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৬৮ সালের এই দিনে তদানীন্তন পূর্ব পাকিস্তান চলচ্চিত্র সাংবাদিক সমিতি নামে আত্মপ্রকাশ করে এই সংগঠন।
বিশিষ্ট সাংবাদিক ও চলচ্চিত্রকার আলমগীর কবিরের ঘনিষ্ঠজন ছিলেন চাটার্ড একাউন্ট্যান্ট এম এম রহমান। মতিঝিল বানিজ্যিক এলাকার দিলকুশাতে ছিল এম এম রহমানের ‘প্রাচী ভবন’ নামে একটি নিজস্ব ভবন। প্রাচী নামে একটি হোটেলও ছিল সেখানে। আলমগীর কবিরের সঙ্গে সম্পর্কের সূত্র ধরে ওই প্রাচী ভবনে এম এম রহমানের অফিসেই ৫ এপ্রিল যাত্রা শুরু করে আমাদের প্রিয় সংগঠন। ডেইলি পাকিস্তান অবজারভার সম্পাদক ওবায়েদ-উল-হককে আহ্বায়ক করে ৫ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয় প্রথমে। কমিটির অন্যান্য সদস্যরা ছিলেন আলমগীর কবির, ফজল শাহাবুদ্দিন, আজিজ মিসির ও এস এম পারভেজ। সংগঠনের নাম দেয়া হয় পূর্ব পাকিস্তান চলচ্চিত্র সাংবাদিক সমিতি। একই মাসের ১৯ তারিখে ওবায়েদ-উল-হককে সভাপতি এবং ফজল শাহাবুদ্দিনকে সাধারণ সম্পাদক করে গঠন করা হয় পূর্নাঙ্গ কমিটি। আর প্রতিষ্ঠাকালীন মোট সদস্য ছিলেন ১৯ জন। তাঁরা হলেন- ওবায়েদ-উল-হক, এস এম পারভেজ, আজিজ মিসির, ফজল শাহাবুদ্দিন, আলমগীর কবির, হুসনা বানু খানম, আহমদ জামান চৌধুরী, জয়নুল আবেদীন, গাজী শাহাবুদ্দিন আহমেদ, শাহার আজিম, শাহজাদ মানজার, আকিল পারভেজ, এটিএম হাই, গাজী মুঙ্গের, আহমেদ নূরে আলম, নাজিমুদ্দিন মানিক, আজিজুর রহমান নয়ন, আসির উদ্দিন আহমেদ এবং সেলিম।
স্বাধীনতা পরবর্তী সময়ে পূর্ব পাকিস্তান চলচ্চিত্র সাংবাদিক সমিতি নাম পরিবর্তন করে রুপ নেয় বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) এ। আর স্বাধীন বাংলাদেশে বাচসাস’র প্রথম সভাপতি হন এস এম পারভেজ।
জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রবর্তনের পূর্বে প্রবর্তিত হয় ‘বাচসাস’ পুরস্কার। অত্যন্ত মর্যাদাপূর্ণ এই পুরস্কার ৫৮ বছর পূর্ণ করেও তার মর্যাদা সমুন্নত রেখেছে। বাচসাস বাংলাদেশের সবচেয়ে প্রবীণ সাংবাদিক সংগঠন। বাচসাস’র একজন সদস্য এবং একাধিকবার গুরুত্বপূর্ণ পদে নির্বচিত হয়ে নেতৃত্ব দিতে পেরে আমি গর্বিত। বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি ( বাচসাস) এর ৫৮ বছর পূর্তিতে অনেক অনেক শুভেচ্ছা। জয়তু বাচসাস।

লেখক : বিশিষ্ট সাংবাদিক শপথ চৌধুরী

 

- Advertisement -
Google search engine
আরো খবর
- Advertisment -spot_img

সর্বশেষ সংবাদ

ঢাকা মহানগরে আন্তঃজেলা বাসের কাউন্টার অপসারণের নির্দেশ ডিএমপির

নিজস্ব প্রতিবেদক | ঢাকা রবিবার, ৫ এপ্রিল ২০২৬ ​ঢাকা মহানগরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নের লক্ষ্যে শহরের অভ্যন্তরে থাকা সকল অনুমোদনহীন আন্তঃজেলা বাস কাউন্টার...

​চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড ২০২৫ : আজীবন সম্মাননা পাচ্ছেন কনকচাঁপা, বিশেষ সম্মাননায় কাঙালিনী সুফিয়া

বিনোদন ডেস্ক | ঢাকা ​দেশের সংগীতাঙ্গনের অন্যতম মর্যাদাপূর্ণ আসর 'চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড ২০২৫'-এর ঘোষণা এসেছে। এবারের আসরে সংগীতে বিশেষ অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন...

করিম রেজা’র কবিতা

আগুনে লেখা বাংলাদেশ সংবিধান ছুঁড়ে ফেলবে কেন? এই মাটির রক্তে লেখা ইতিহাসকে মুছবে কিসের জোরে? এই পাতায় পাতায় লুকিয়ে আছে মায়ের কান্না, বোনের সম্ভ্রম, আর রাইফেলের নলের সামনে দাঁড়িয়ে...
- Advertisment -spot_img

জনপ্রিয় খবর