Tuesday, March 3, 2026
spot_img
Homeজাতীয়তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইউনুসের শোক বার্তা

তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইউনুসের শোক বার্তা

- Advertisement -
Google search engine

৩০ শে ডিসেম্বর ২০২৫ ইং, ঢাকা।

আজ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মোঃ ইউনুস সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু উপলক্ষে শোক প্রকাশ করে জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দেন নিম্নে তা হুবহু উপস্থাপন করা হলো :

জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ

প্রিয় দেশবাসী,
আসসালামু আলাইকুম।

আজ আমাদের পুরো জাতি গভীর শোক ও বেদনায় নিস্তব্ধ। দেশের গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তাঁর মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে।

এই গভীর শোকের মুহুর্তে আমি তাঁর পরিবারের সদস্যবৃন্দ, রাজনৈতিক সহকর্মী এবং অগণিত কর্মী-সমর্থকের প্রতি সমগ্র জাতির পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

মহান আল্লাহর কাছে আমার প্রার্থনা—তিনি যেন আমাদের সবাইকে এই গভীর শোক কাটিয়ে ওঠার শক্তি দান করেন।

বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতিতে এক পরম মহিমান্বিত ব্যক্তিত্ব। গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর অসামান্য ভূমিকা ইতিহাসে অম্লান হয়ে থাকবে। স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে তাঁর আপসহীন নেতৃত্ব বারবার জাতিকে গণতন্ত্রহীন পরিস্থিতি থেকে উত্তরণের পথ দেখিয়েছে এবং মুক্তির প্রেরণা যুগিয়েছে।

দেশ ও জাতির প্রতি তাঁর সমুজ্জ্বল অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

তাঁর দীর্ঘ রাজনৈতিক যাত্রা, গণমুখী নেতৃত্ব এবং প্রিয় মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সমুন্নত রাখতে তাঁর অবিচল ভূমিকা অবিস্মরণীয় হয়ে থাকবে। এমন একজন মহান, দূরদর্শী ও নিখাদ দেশপ্রেমিক নেত্রীর শূন্যতা পূরণ হবার নয়।

প্রিয় দেশবাসী,
এই শোকাবহ মুহূর্তে আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান—আসুন আমরা সবাই যার যার অবস্থান থেকে মহান আল্লাহর দরবারে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি।

একই সঙ্গে জাতির এই কঠিন সময়ে আমরা যেন ঐক্যবদ্ধ থাকি। শোকের এই সময়ে কেউ যেন অস্থিতিশীলতা বা নাশকতার অপচেষ্টা চালাতে না পারে, সে বিষয়ে আমি সবাইকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি। এই সময়ে আমাদের সবার দায়িত্বশীল ভূমিকা পালন করা অত্যন্ত জরুরি।

প্রিয় দেশবাসী,
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি তিনদিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল তাঁর নামাজে জানাযার দিনে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করেছি।

নামাজে জানাযাসহ সব ধরনের শোক পালনে শৃঙ্খলা বজায় রাখার জন্য আমি সবার প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি।

প্রিয় দেশবাসী,
আমি জানি, আপনারা সবাই এই সময়ে অনেক আবেগাপ্লুত। আমি আশা করছি, শোকের এই সময়ে আপনারা ধৈর্যের পরিচয় দেবেন এবং তাঁর জানাযাসহ সকল আনুষ্ঠানিকতা পালনে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করবেন।

মহান আল্লাহ তায়ালা আমাদের সকলকে ধৈর্য, শক্তি ও ঐক্যবদ্ধ থাকার ক্ষমতা দিন।

- Advertisement -
Google search engine
আরো খবর
- Advertisment -spot_img

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি হলেন জাহিদুল ইসলাম রনি

প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান-এর ‘ডেপুটি প্রেস সেক্রেটারি’ (উপ প্রেস সচিব) পদে নিয়োগ পেয়েছেন জাহিদুল ইসলাম রনি। তিনি বর্তমানে জাতীয় প্রেসক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য হিসেবে...

অভিনেতা যাহের আলভীর স্ত্রীর আত্মহত্যা

​জনপ্রিয় ছোট পর্দার অভিনেতা যাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরা আত্মহত্যা করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর...

​কালিয়াকৈরে বনবিভাগের জমি দখল করে বিএনপি কার্যালয় নির্মাণের অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

​নিজস্ব প্রতিবেদক, কালিয়াকৈর গাজীপুরের কালিয়াকৈরে বনবিভাগের জমি দখল করে বিএনপি কার্যালয় নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার বোয়ালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের গাছবাড়ি গ্রামে বনবিভাগের সোনাতলা ফরেস্ট বিটের...
- Advertisment -spot_img

জনপ্রিয় খবর