Friday, April 17, 2026
spot_img
Homeকৃষি ও প্রকৃতিবৃক্ষপ্রেমী আমির হাসান মাসুদ

বৃক্ষপ্রেমী আমির হাসান মাসুদ

- Advertisement -
Google search engine

প্রতিবেদক : মোঃ আনোয়ার হোসেন

“গাছ লাগান, পরিবেশ বাঁচান”এই মূলমন্ত্রে অনুপ্রাণিত হয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন একজন প্রকৃত গাছপ্রেমী, পরিবেশ আন্দোলন মঞ্চের সভাপতি আমির হাসান মাসুদ। নির্লোভ, নিরহংকার এই মানুষটি দীর্ঘদিন ধরে নগরজীবনের মাঝে সবুজের বার্তা ছড়িয়ে যাচ্ছেন।

গত ২৪ অক্টোবর, শুক্রবার সকালে ঢাকার ঐতিহ্যবাহী সোহরাওয়ার্দী উদ্যানে পরিবেশ আন্দোলন মঞ্চের উদ্যোগে অনুষ্ঠিত হয় একটি বৃক্ষরোপণ কর্মসূচি। অনুষ্ঠানে তিনটি জাম্বুরা, দুটি কাঁঠাল ও তিনটি কলাগাছ রোপণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আমির হাসান মাসুদ, সহ-সভাপতি আজগর হোসেন, যুগ্ম সম্পাদক মঈন উদ্দিন আহম্মেদ, এবং সুবন্ধন সামাজিক কল্যাণ সংঘের সহ-সভাপতি ফারুক হোসেন।

সভাপতি আমির হাসান মাসুদ বলেন গাছ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, এটি ছায়া, খাদ্য ও প্রাকৃতিক সৌন্দর্যও উপহার দেয়। তাই প্রত্যেকেরই উচিত অন্তত একটি গাছ লাগানো এবং তার যত্ন নেওয়া।
কর্মসূচিতে স্থানীয় তরুণ ও যুবকরাও অংশগ্রহণ করেন এবং পরিবেশ রক্ষায় নিজেদের অঙ্গীকার ব্যক্ত করেন।

- Advertisement -
Google search engine
আরো খবর
- Advertisment -spot_img

সর্বশেষ সংবাদ

নতুন বাংলাদেশ বিনির্মাণে অসহায় ও ভূমিহীনদের উন্নয়নে আলোচনা সভা অনুষ্ঠিত

নতুন বাংলাদেশ বিনির্মাণে অসহায়, দরিদ্র ও ভূমিহীন মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে রাজধানীতে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ভূমি ও গৃহহীন হাউজিং...

থানা থেকে ৫০ গজ দূরেই চুরির মহোৎসব : নির্বিকার প্রশাসন, আতঙ্কে ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিবেদক | ঢাকা তারিখ: ১৩ এপ্রিল, ২০২৬ ​ঢাকা: রাজধানীর দারুস সালাম থানার সামনে অবস্থিত দোকানপাটে গত কয়েক মাস ধরে নিয়মিত চুরির ঘটনা ঘটছে। থানা...

আবদুর রহমান বদি নেই, তবু থামছে না ইয়াবা—কারা তবে নেপথ্যের আসল গডফাদার ?

অনুসন্ধানী প্রতিবেদক  : দিদারুল আলম শিকদার টেকনাফ উখিয়া-টেকনাফ থেকে নির্বাচিত দুইবারের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে এক সময় গণমাধ্যম ও জনমুখে 'মাদকের গডফাদার' হিসেবে...
- Advertisment -spot_img

জনপ্রিয় খবর