Tuesday, March 3, 2026
spot_img
Homeকৃষি ও প্রকৃতিবিপদসীমার কাছাকাছি প্রবাহিত হচ্ছে তিস্তার পানি।

বিপদসীমার কাছাকাছি প্রবাহিত হচ্ছে তিস্তার পানি।

- Advertisement -
Google search engine

সোহাগ হোসেন শান্ত ।

উজানের ঢল ও ভারী বৃষ্টিপাতে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অবস্থিত দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ পয়েন্টে বিপৎসীমার কাছাকাছি তিস্তার পানি। এতে করে নিম্নাঞ্চলে পানি ঢুকে প্লাবিত হয়েছে। যে কোনো মুহূর্তেই বিপৎসীমা অতিক্রম করতে পারে জানিয়েছেন পানি উন্নয়ন কর্তৃপক্ষ।
রোববার (৫ অক্টোবর) দুপুর ১২টায় তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে পানিপ্রবাহ রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ০৬ সেন্টিমিটার (স্বাভাবিক ৫২.১৫ মিটার), যা বিপৎসীমার .৯ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। জানা গেছে, সকাল থেকে উজানের পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিপাতের কারণে তিস্তার পানি দ্রুত গতিতে বৃদ্ধি পেয়ে বিপৎসীমার .৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নিম্নাঞ্চলে পানি ঢুকে চলাচলের রাস্তাঘাটসহ মানুষজন পানিবন্দি হয়ে দুর্ভোগে পড়েছে। এদিকে তিস্তার চরাঞ্চল ও নিম্নাঞ্চলের বিভিন্ন ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। নদীর তীরবর্তী ও চরাঞ্চলে বসবাসরত মানুষজন বন্যা ও নদীভাঙন আতঙ্কে পড়েছেন।

তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার ৬টি ইউনিয়নের ৮-১০টি চর, পাটগ্রাম উপজেলা দহগ্রাম, আদিতমারী উপজেলা চর গোবর্ধন, মহিষখোঁচা এবং সদর উপজেলা খুনিয়াগাছ, রাজপুর ও গোকুন্ডা ইউনিয়নের চর এবং নিম্নাঞ্চলের এলাকাগুলোতে পানি ঢুকতে শুরু করেছে।তিস্তা ডালিয়া পয়েন্টের পানির লেভেল পরিমাপক নুরুল ইসলাম বলেন, সকাল থেকে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ০.৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে পানি আরও বাড়তে পারে। পানি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, উজানের ঢল ও ভারী বৃষ্টিপাতে তিস্তা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। তিস্তার নিম্নাঞ্চলের মানুষদের সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে।

- Advertisement -
Google search engine
আরো খবর
- Advertisment -spot_img

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি হলেন জাহিদুল ইসলাম রনি

প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান-এর ‘ডেপুটি প্রেস সেক্রেটারি’ (উপ প্রেস সচিব) পদে নিয়োগ পেয়েছেন জাহিদুল ইসলাম রনি। তিনি বর্তমানে জাতীয় প্রেসক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য হিসেবে...

অভিনেতা যাহের আলভীর স্ত্রীর আত্মহত্যা

​জনপ্রিয় ছোট পর্দার অভিনেতা যাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরা আত্মহত্যা করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর...

​কালিয়াকৈরে বনবিভাগের জমি দখল করে বিএনপি কার্যালয় নির্মাণের অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

​নিজস্ব প্রতিবেদক, কালিয়াকৈর গাজীপুরের কালিয়াকৈরে বনবিভাগের জমি দখল করে বিএনপি কার্যালয় নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার বোয়ালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের গাছবাড়ি গ্রামে বনবিভাগের সোনাতলা ফরেস্ট বিটের...
- Advertisment -spot_img

জনপ্রিয় খবর