Thursday, March 5, 2026
spot_img
Homeসারাদেশসাংবাদিক নির্যাতন: গণতন্ত্রের জন্য অশনি সংকেত

সাংবাদিক নির্যাতন: গণতন্ত্রের জন্য অশনি সংকেত

- Advertisement -
Google search engine

প্রতিবেদক: মোঃ আনোয়ার হোসেন

# সাংবাদিকতা সমাজের দর্পণ। সত্য প্রকাশ ও অন্যায়ের মুখোশ উন্মোচনই সাংবাদিকদের প্রধান দায়িত্ব। অথচ সাম্প্রতিক সময়ে দেশে যেভাবে সাংবাদিকরা হামলা, হত্যাকাণ্ড ও হয়রানির শিকার হচ্ছেন, তা শুধু উদ্বেগজনক নয় গণতন্ত্রের অস্তিত্বের জন্যও অশনি সংকেত।

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা, নবীনগরে খন্দকার শাহ আলম হত্যাকাণ্ড, রংপুরে সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাদলকে জনতার হাতে লাঞ্ছনার মতো ঘটনা কোনো বিচ্ছিন্ন চিত্র নয় বরং তা এক ভয়াবহ ধারাবাহিকতা নির্দেশ করছে। সত্য বলার সাহস দেখালেই প্রভাবশালী মহল প্রতিহিংসার আগুনে ঝাঁপিয়ে পড়ছে।

প্রশ্ন উঠছে এভাবে কি সাংবাদিকতা টিকে থাকতে পারবে? সাংবাদিকরা যদি ভয়ে সত্য গোপন করতে শুরু করেন, তবে জনগণ প্রকৃত তথ্য থেকে বঞ্চিত হবে। তখন সমাজ অন্ধকারে নিমজ্জিত হবে, আর গণতন্ত্র সীমাবদ্ধ হয়ে পড়বে কাগুজে অস্তিত্বে।

রাষ্ট্রের দায়িত্ব এখনই সুস্পষ্ট প্রতিটি ঘটনার দ্রুত ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করা, অপরাধীদের বিচারের আওতায় আনা এবং সাংবাদিকদের জন্য কার্যকর সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করা জরুরি। সাংবাদিকদের ওপর হামলাকে রাষ্ট্রবিরোধী গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করতে হবে।

আমরা ভুলে গেলে চলবে না সাংবাদিকদের রক্ষা করা মানে কেবল একটি পেশাকে বাঁচানো নয়; বরং সত্য, ন্যায় ও গণতন্ত্রকে রক্ষা করা। তাই নীরবতা ভাঙতে হবে, সাংবাদিক নির্যাতনের অবসান ঘটাতে হবে। আর রাষ্ট্রকে প্রমাণ করতে হবে ন্যায়বিচার এখনো বেঁচে আছে।

- Advertisement -
Google search engine
আরো খবর
- Advertisment -spot_img

সর্বশেষ সংবাদ

​জাতীয় প্রেসক্লাবে আইজেএফের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজানের পুণ্যময় পরিবেশে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস ফোরামের (আইজেএফ) ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ মার্চ) প্রেসক্লাবের কাজী নজরুল...

‘ভদ্রাবতীর পাড়ে’ বইয়ের মোড়ক উন্মোচন

সাংবাদিক আশরাফুল ইসলাম আকাশের 'ভদ্রাবতীর পাড়ে' বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। সোমবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে বইটির মোড়ক উন্মোচন করেন অতিথিরা। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন...

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি হলেন জাহিদুল ইসলাম রনি

প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান-এর ‘ডেপুটি প্রেস সেক্রেটারি’ (উপ প্রেস সচিব) পদে নিয়োগ পেয়েছেন জাহিদুল ইসলাম রনি। তিনি বর্তমানে জাতীয় প্রেসক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য হিসেবে...
- Advertisment -spot_img

জনপ্রিয় খবর