Sunday, April 19, 2026
spot_img
Homeসোশ্যাল মিডিয়াদারুসসালাম প্রেসক্লাব এর আহ্বায়ক কমিটি গঠন

দারুসসালাম প্রেসক্লাব এর আহ্বায়ক কমিটি গঠন

- Advertisement -
Google search engine

গত ১০ ই আগস্ট রোজ রবিবার  দারুসসালাম প্রেসক্লাব এর ৯ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় সকল সদস্যের সম্মতিতে এ কমিটি গঠিত হয়।

ক্রাইম ওয়াচ রিপোর্ট পত্রিকার সম্পাদক নুরুজ্জামান মিঠু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আহ্বায়ক কমিটি গঠনের পাশাপাশি আগামী ৬ মাসের মধ্যে প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং নির্বাচন আয়োজনের নির্দেশনা প্রদান করা হয়।

নবগঠিত আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন নুরুজ্জামান মিঠু (ক্রাইম ওয়াচ), যুগ্ম আহ্বায়ক মো. সোহেল (দৈনিক স্বাধীন কথা), মোঃ মিজানুর রহমান মিজান (দৈনিক বাংলাদেশ ও সাপ্তাহিক মানি লাইন )।
সদস্য সচিব পদে দায়িত্ব পেয়েছেন মো. শরীফুল ইসলাম (দৈনিক নাসা নিউজ), যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন শেখ শাহাউর রহমান বেলাল (আনন্দ টিভি), মাহমুদ মিয়া (দৈনিক আলোর জগত)।
সম্মানিত সদস্য ইসমাইল ভূইয়া আকাশ (দৈনিক আশ্রয় প্রতিদিন), নাসির হাওলাদার (দৈনিক শেষ সংবাদ ও সাপ্তাহিক মানি লাইন ), মো. আফগান হোসেন (দৈনিক নাসা নিউজ) এবং নবাগত সদস্য মো. আরাফাত হোসেন (দৈনিক ভোরের বার্তা)।

গঠিত আহ্বায়ক কমিটি আগামী ছয় মাসের মধ্যে সংবিধান প্রণয়ন, সদস্য সংগ্রহ এবং নির্বাহী কমিটি গঠনের জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবে এবং প্রেসক্লাবের নির্বাচনের ব্যবস্থা করবে।

- Advertisement -
Google search engine
আরো খবর
- Advertisment -spot_img

সর্বশেষ সংবাদ

​মিরপুরে স্ত্রীর ছুরিকাঘাতে স্বামী খুন, ঘাতক স্ত্রী আটক

নিজস্ব প্রতিবেদক | ঢাকা প্রকাশিত: ১৯ এপ্রিল, ২০২৬ ​রাজধানীর মিরপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রীর ছুরিকাঘাতে শাহরিয়ার সিকদার রাজন (৩৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শনিবার...

১৫০০ টাকার সেই মেসেজ ও ফারুকীর মহানুভবতা: পর্দার পেছনের গল্প জানালেন রেশমা

​বিনোদন ডেস্ক | ঢাকা শোবিজ জগতের ঝলমলে আলোর নিচে চাপা পড়ে থাকে অনেক ছোট ছোট সংগ্রামের গল্প। সাধারণ দর্শকদের ধারণা, ক্যামেরা-অ্যাকশন আর গ্ল্যামারের দুনিয়ায় থাকা...

​কক্সবাজারে সাফা নিউজের প্রতিনিধি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

​নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার “মানুষের কল্যাণে ন্যায়ের কথা বলে”—এই স্লোগানকে সামনে রেখে জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন আইপি টেলিভিশন সাফা নিউজ-এর...
- Advertisment -spot_img

জনপ্রিয় খবর