Friday, April 17, 2026
spot_img
Homeবিনোদনগোপন প্রেম ও প্রেমিকের কথা স্বীকার করলেন জয়া আহসান

গোপন প্রেম ও প্রেমিকের কথা স্বীকার করলেন জয়া আহসান

- Advertisement -
Google search engine

বড় পর্দা, পুরস্কার, সামাজিক বার্তা—সবকিছুতেই তিনি অনায়াসে কথা বলেন। কিন্তু নিজের ভালোবাসার গল্প? সেটি যেন ছিল একেবারেই আড়ালের খাতা। বহু বছর ধরে ব্যক্তিগত জীবন নিয়ে নীরব থেকেছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এবার সেই নীরবতা ভাঙলেন নিজেই। জানালেন, বহু বছর ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি। বর্তমানে পশ্চিমবঙ্গে অবস্থানরত জয়ার ব্যস্ততা বেশ চরমে।

সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত দুটি ছবি—‘ডিয়ার মা’ ও ‘পুতুলনাচের ইতিকথা’। ছবির প্রচারণায় কলকাতায় অবস্থান করছেন তিনি। সেখানেই ইনডালজ এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে জয়া অকপটে বললেন, ‘হ্যাঁ, আমার জীবনে একজন আছেন। আমরা বহু বছর ধরে একসঙ্গে আছি। তবে উনি মিডিয়া জগতের কেউ নন। প্রেম ও প্রেমিক প্রসঙ্গে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরে জয়া বলেন, ‘আমার কাছে পার্টনার হওয়ার আগে বন্ধু হওয়াটা সবচেয়ে জরুরি। আজীবন সেই বন্ধুত্ব ধরে রাখতে পারাই আসল ব্যাপার। আমি অনেক ভ্রমণ করি, দীর্ঘ সময় শুটিংয়ে ব্যস্ত থাকি, তবু তিনি কোনো অভিযোগ করেন না। বরং সবসময় সমর্থন দেন। এই মানসিকতা বিরল। তবে জীবনের পরবর্তী অধ্যায় বিয়ে নিয়ে আপাতত কোনো সিদ্ধান্ত নেই তার। স্পষ্ট ভাষায় জয়া বলেন,

বিয়ে করে একসঙ্গে থাকার বিষয়টাকে আমি শ্রদ্ধা করি। কিন্তু এখনই তেমন ইচ্ছা বা পরিকল্পনা নেই। বিয়ে নিয়ে আমার মধ্যে কিছুটা ভয়ও আছে, হয়তো আগের অভিজ্ঞতার কারণে।
এই অভিনেত্রীর মতে, তার এবং তার সঙ্গীর সম্পর্কের অন্যতম শক্তি হলো গোপনীয়তা। দুজনেই ব্যক্তিগত জীবন আড়ালে রাখতে পছন্দ করেন। শান্ত স্বভাব, ব্যক্তিগত পরিসরকে গুরুত্ব দেওয়া—এসব মিলেই তাদের সম্পর্ককে আরও দৃঢ় করেছে।

- Advertisement -
Google search engine
আরো খবর
- Advertisment -spot_img

সর্বশেষ সংবাদ

নতুন বাংলাদেশ বিনির্মাণে অসহায় ও ভূমিহীনদের উন্নয়নে আলোচনা সভা অনুষ্ঠিত

নতুন বাংলাদেশ বিনির্মাণে অসহায়, দরিদ্র ও ভূমিহীন মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে রাজধানীতে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ভূমি ও গৃহহীন হাউজিং...

থানা থেকে ৫০ গজ দূরেই চুরির মহোৎসব : নির্বিকার প্রশাসন, আতঙ্কে ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিবেদক | ঢাকা তারিখ: ১৩ এপ্রিল, ২০২৬ ​ঢাকা: রাজধানীর দারুস সালাম থানার সামনে অবস্থিত দোকানপাটে গত কয়েক মাস ধরে নিয়মিত চুরির ঘটনা ঘটছে। থানা...

আবদুর রহমান বদি নেই, তবু থামছে না ইয়াবা—কারা তবে নেপথ্যের আসল গডফাদার ?

অনুসন্ধানী প্রতিবেদক  : দিদারুল আলম শিকদার টেকনাফ উখিয়া-টেকনাফ থেকে নির্বাচিত দুইবারের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে এক সময় গণমাধ্যম ও জনমুখে 'মাদকের গডফাদার' হিসেবে...
- Advertisment -spot_img

জনপ্রিয় খবর