Tuesday, April 21, 2026
spot_img
Homeজাতীয়বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় ইলিয়াস কাঞ্চনের শোক প্রকাশ

বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় ইলিয়াস কাঞ্চনের শোক প্রকাশ

- Advertisement -
Google search engine

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুলে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় চিত্রনায়ক, নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠাতা ও জনতা পার্টি বাংলাদেশ (জেপিবি)-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।

আজ এক শোকবার্তায় ইলিয়াস কাঞ্চন বলেন, “উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের মর্মান্তিক সংবাদে আমি গভীরভাবে শোকাহত। যে পরিবারগুলো তাদের প্রিয়জনকে হারিয়েছে, তাদের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং এই দুর্ঘটনা যেন আর কোনো পরিবারকে কষ্ট না দেয়—এই প্রার্থনা করছি।”

এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আজকের বিমান দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত হোক—আমি এই দাবি করছি।’ তিনি এই দুর্ঘটনার কারণ উদঘাটনে সুষ্ঠু তদন্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

ইলিয়াস কাঞ্চন আরও বলেন, “জীবনের চেয়ে মূল্যবান কিছু নেই। এমন দুর্ঘটনা আমাদের সকলের জন্য বেদনাদায়ক। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত এ ধরনের দুর্ঘটনা এড়াতে আধুনিক প্রযুক্তি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা।”

তিনি নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন।

লন্ডন থেকে এক বার্তায় এই শোক বাণী পাঠান ইলিয়াস কাঞ্চন।

- Advertisement -
Google search engine
আরো খবর
- Advertisment -spot_img

সর্বশেষ সংবাদ

​মিরপুরে স্ত্রীর ছুরিকাঘাতে স্বামী খুন, ঘাতক স্ত্রী আটক

নিজস্ব প্রতিবেদক | ঢাকা প্রকাশিত: ১৯ এপ্রিল, ২০২৬ ​রাজধানীর মিরপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রীর ছুরিকাঘাতে শাহরিয়ার সিকদার রাজন (৩৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শনিবার...

১৫০০ টাকার সেই মেসেজ ও ফারুকীর মহানুভবতা: পর্দার পেছনের গল্প জানালেন রেশমা

​বিনোদন ডেস্ক | ঢাকা শোবিজ জগতের ঝলমলে আলোর নিচে চাপা পড়ে থাকে অনেক ছোট ছোট সংগ্রামের গল্প। সাধারণ দর্শকদের ধারণা, ক্যামেরা-অ্যাকশন আর গ্ল্যামারের দুনিয়ায় থাকা...

​কক্সবাজারে সাফা নিউজের প্রতিনিধি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

​নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার “মানুষের কল্যাণে ন্যায়ের কথা বলে”—এই স্লোগানকে সামনে রেখে জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন আইপি টেলিভিশন সাফা নিউজ-এর...
- Advertisment -spot_img

জনপ্রিয় খবর