Tuesday, March 3, 2026
spot_img
Homeবিনোদন১৫ জুলাই কুয়াকাটায় ৩ দিনব্যাপী ট্যুরিজম ফেস্টিভ্যাল

১৫ জুলাই কুয়াকাটায় ৩ দিনব্যাপী ট্যুরিজম ফেস্টিভ্যাল

- Advertisement -
Google search engine

মোকলেসুর রহমান মাহারুক: গ্লোবাল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশন এর উদ্যোগে কুয়াকাটায় আগামী ১৪ থেকে ১৬ জুলাই ৩ দিনব্যাপী পর্যটন উৎসব, পর্যটন শিল্পের উন্নয়নে কুয়াকাটার সম্ভাবনা শীর্ষক আলোচনা সভা, ট্যুরিজম আইকনিক অ্যাওয়ার্ড ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগ্রহী পর্যটকগণ এ উৎসবে অংশগ্রহণ করতে পারবেন। ট্যুরিজম ফেস্টিভ্যাল এর অনুষ্ঠান সূচীতে ১৪ জুলাই বিকালে কুয়াকাটা গেস্ট হাউস এ কুয়াকাটার বিভিন্ন সংগঠন এর নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়, কবি হাসনাইন সাজ্জাদীর কবিতা পাঠ ও চা-চক্র। ১৫ জুলাই সকালে কুয়াকাটা বীচ ভ্রমন, শুটকি পল্লী, ঝাউবন, লাল কাঁকড়ার চর ভ্রমণ, বিকাল ৫টায় হোটেল খান প্যালেস অডিটোরিয়ামে “পর্যটন শিল্পের উন্নয়নে কুয়াকাটার সম্ভাবনা” শীর্ষক আলোচনা, জামিউর রহমান লেমন নির্মিত তথ্যচিত্র প্রদর্শনী, ট্যুরিজম আইকনিক অ্যাওয়ার্ড প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ১৬ জুলাই সকালে কুয়াকাটায় সুর্যোদয় অবলোকন, সকাল ১১টায় নৌযানে সুন্দরবন (ফাতরার বন) ভ্রমন, গঙ্গামতির জঙ্গল, রাখাইন পল্লী,বৌদ্ধ বিহার ভ্রমণ, সন্ধ্যায় কুয়াকাটা সমুদ্র সৈকতে সুর্যাস্ত অবলোকন। কুয়াকাটা ট্যুরিজম ফেস্টিভ্যাল উপলক্ষে কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশনের সভাপতি এম এ মোতালেব শরীফকে চেয়ারম্যান, গ্লোবাল এভিয়েশন এন্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশনের অর্থ সম্পাদক হাফিজ রহমানকে সদস্য সচিব করে উদযাপন কমিটি গঠন করা হয়েছে। আগ্রহী পর্যটকগণ সহজ প্যাকেজে ফেস্টিভ্যাল এ অংশগ্রহণ করতে পারবেন। ফেস্টিভ্যালকে সাফল্যমন্ডিত করতে গ্লোবাল এভিয়েশন এন্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশনের চেয়ারম্যান যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক লায়ন শাহ নেওয়াজ, কো-চেয়ারম্যান অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিক ইঞ্জিনিয়ার অর্ক হাসান, নির্বাহী চেয়ারম্যান যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক বেলাল আহমেদ, মহাসচিব দৈনিক গণকণ্ঠ’র নির্বাহী সম্পাদক সালাম মাহমুদ সকলের দোয়া ও আন্তরিক সহযোগিতা কামনা করেছেন। অংশগ্রহণে আগ্রহী পর্যটকবৃন্দকে আগামী ১০ জুলাইয়ের মধ্যে নাম নিবন্ধন করার জন্য অনুরোধ করা হয়েছে।

- Advertisement -
Google search engine
আরো খবর
- Advertisment -spot_img

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি হলেন জাহিদুল ইসলাম রনি

প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান-এর ‘ডেপুটি প্রেস সেক্রেটারি’ (উপ প্রেস সচিব) পদে নিয়োগ পেয়েছেন জাহিদুল ইসলাম রনি। তিনি বর্তমানে জাতীয় প্রেসক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য হিসেবে...

অভিনেতা যাহের আলভীর স্ত্রীর আত্মহত্যা

​জনপ্রিয় ছোট পর্দার অভিনেতা যাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরা আত্মহত্যা করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর...

​কালিয়াকৈরে বনবিভাগের জমি দখল করে বিএনপি কার্যালয় নির্মাণের অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

​নিজস্ব প্রতিবেদক, কালিয়াকৈর গাজীপুরের কালিয়াকৈরে বনবিভাগের জমি দখল করে বিএনপি কার্যালয় নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার বোয়ালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের গাছবাড়ি গ্রামে বনবিভাগের সোনাতলা ফরেস্ট বিটের...
- Advertisment -spot_img

জনপ্রিয় খবর