
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধাঞ্জলি ও ফুলেল শুভেচ্ছা নিবেদন করেছে নবনির্বাচিত আইনজীবী নেতৃবৃন্দ।
আজ সোমবার (১৮ মে) বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এবং ঢাকা আইনজীবী সমিতির নবনির্বাচিত কার্যকরী কমিটির পক্ষ থেকে এই যৌথ শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি'র মহাসচিব ও সাবেক এলজিআরডি মন্ত্রী জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ সময় তাঁর সাথে আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং সুপ্রিম কোর্ট ও ঢাকা বারের নবনির্বাচিত কার্যকরী কমিটির কর্মকর্তা ও সদস্যরা।
পুষ্পস্তবক অর্পণ শেষে আইনজীবী নেতৃবৃন্দ ও উপস্থিত সকলে মিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত ও দীর্ঘায়ু-সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।
মোনাজাতে দেশের শান্তি, অগ্রগতি এবং বিচার বিভাগের স্বাধীনতা কামনায় দোয়া করা হয়। এ সময় বিপুল সংখ্যক বিজ্ঞ আইনজীবী ও দলীয় নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ মাহবুব উদ্দিন
মিরপুর , ঢাকা - ১২১৬
Contact us: edit@timelinenews24.com
Office: ০১৮৪০৩১৫৫৫৫
Copyright © 2026 Timeline News24. All rights reserved.