
বিনোদন ডেস্ক: বাংলা টেলিভিশন নাটকের পরিচিত মুখ মনিরুল ইসলাম মনির। ২০০২ সালে নাট্যকর্মী হিসেবে ক্যারিয়ার শুরু করা এই অভিনেতা দেখতে দেখতে পার করেছেন দুই দশকেরও বেশি সময়। দীর্ঘ এই পথচলায় অভিনয় করেছেন প্রায় দুই শতাধিক নাটকে, নাম লিখিয়েছেন চলচ্চিত্র ও ওয়েব সিরিজেও।
শুরুটা হয়েছিল ‘সেভডা’ সংগঠনের হয়ে দেশের ৬৪ জেলায় পথনাটক করার মধ্য দিয়ে। মঞ্চের সেই অভিজ্ঞতাই তার অভিনয়ের শক্ত ভিত গড়ে দেয়। ২০০৪ সালে চ্যানেল আইয়ের নাটক ‘ক্ষত’-এর মাধ্যমে টিভি পর্দায় তার অভিষেক ঘটে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি।
তার অভিনীত উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে:
অভিনয়ের পাশাপাশি ২০১৭ সাল থেকে নাটক প্রযোজনায় নাম লেখান মনির। ২০২১ সাল পর্যন্ত টানা শতাধিক নাটক প্রযোজনা করলেও মাঝে ব্যবসায়িক কিছু তিক্ত অভিজ্ঞতার কারণে বিরতি নিয়েছিলেন। তবে ২০২৫ সালে নতুন উদ্যমে আবারও ফিরেছেন প্রিয় কর্মস্থলে। তার প্রযোজিত উল্লেখযোগ্য নাটকের তালিকায় আছে ‘নয় অভিনয়’, ‘ডিটেকটিভ লাভ’ ও ‘প্রবাসীর সংসার’।
"ভালো গল্প ও মানসম্পন্ন নির্মাণের মাধ্যমে দর্শকদের হৃদয়ে বেঁচে থাকতে চাই।" — মনিরুল ইসলাম মনির
নিজ জেলাতে নাট্য সংগঠন গড়ে তোলা এই শিল্পী বর্তমানে অভিনয় ও প্রযোজনা—দুই মাধ্যমেই নিয়মিত কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ মাহবুব উদ্দিন
মিরপুর , ঢাকা - ১২১৬
Contact us: edit@timelinenews24.com
Office: ০১৮৪০৩১৫৫৫৫
Copyright © 2026 Timeline News24. All rights reserved.