

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার “মানুষের কল্যাণে ন্যায়ের কথা বলে”—এই স্লোগানকে সামনে রেখে জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন আইপি টেলিভিশন সাফা নিউজ-এর প্রথম প্রতিনিধি সভা, আনন্দ ভ্রমণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় কক্সবাজারের সুগন্ধা রোডস্থ হোটেল কক্স হিলটন অডিটোরিয়ামে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাফা নিউজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক এস এ এম সুমন সরকার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন:
“সত্য ও ন্যায়ের পক্ষে সাহসী সাংবাদিকতা সমাজ পরিবর্তনের অন্যতম হাতিয়ার। সাফা নিউজ সেই লক্ষ্য নিয়েই সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এই প্রতিষ্ঠানটি গণমানুষের আস্থা অর্জন করতে সক্ষম হবে।”
নিউজ প্রেজেন্টার রাজিয়া সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:
এছাড়াও মোহনা টেলিভিশনের আখাউড়া প্রতিনিধিসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী, চিকিৎসক, প্রকৌশলী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সঙ্গীত ও কবিতা আবৃত্তির মাধ্যমে অতিথিদের মুগ্ধ করেন শিল্পীরা। এর আগে প্রতিনিধি সভায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রতিনিধিরা তাদের পেশাগত অভিজ্ঞতা বিনিময় করেন এবং প্রতিষ্ঠানের ভবিষ্যৎ উন্নয়ন ও সম্প্রসারণে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।
অনুষ্ঠানের অংশ হিসেবে প্রতিনিধিরা কক্সবাজারের সমুদ্র সৈকতসহ বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেন। এই আয়োজন সাফা নিউজ পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক বন্ধন আরও দৃঢ় করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
পরিশেষে, উপস্থিত অতিথিরা সাফা নিউজের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং আগামীতে আরও দায়িত্বশীল সাংবাদিকতার প্রত্যাশা ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ মাহবুব উদ্দিন
মিরপুর , ঢাকা - ১২১৬
Contact us: edit@timelinenews24.com
Office: ০১৮৪০৩১৫৫৫৫
Copyright © 2026 Timeline News24. All rights reserved.