
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক মাতৃজগত-এর সম্পাদক ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির সভাপতি খান সেলিম রহমান। তিনি বলেন:
"দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন না হলে কখনোই একটি সুন্দর ও উন্নয়নশীল বাংলাদেশ গড়া সম্ভব নয়। নতুন বাংলা বছরের শুরুতেই সমাজের অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করার প্রত্যয় নিয়েই আমাদের এই উদ্যোগ।"
সভায় সভাপতিত্ব করেন ঢাকা প্রেসক্লাব ও আন্তর্জাতিক প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল। তিনি তার বক্তব্যে সমাজের সকল স্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন:
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মানবাধিকার প্রেসক্লাবের সভাপতি এবং দৈনিক মানবাধিকার প্রতিদিন-এর প্রকাশক ও সম্পাদক মোঃ আবুল হাসান। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণাঞ্চল সাংবাদিক ইউনিয়নের উপদেষ্টা ও দৈনিক খবরের সময়-এর প্রকাশক আব্দুল মান্নান ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন:
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের ভারপ্রাপ্ত মহাসচিব রফিকুল ইসলাম এবং বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেড-এর সাধারণ সম্পাদক মোঃ আজহার আলী। সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং উপস্থিত অতিথিদের মাঝে তাবারুক বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ মাহবুব উদ্দিন
মিরপুর , ঢাকা - ১২১৬
Contact us: edit@timelinenews24.com
Office: ০১৮৪০৩১৫৫৫৫
Copyright © 2026 Timeline News24. All rights reserved.