Tuesday, March 3, 2026
spot_img
Homeসারাদেশনাইক্ষ্যংছড়ি সীমান্তে স্বর্ণ ও রুপা উদ্ধার

নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্বর্ণ ও রুপা উদ্ধার

- Advertisement -
Google search engine

আমিনুল ইসলাম খন্দকার

বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর বিশেষ অভিযানে আসামীবিহীন ১৩ ভরি ১৪ আনা স্বর্ণ এবং ১০ ভরি ০৫ আনা রুপা উদ্ধার করা হয়েছে।

১ নভেম্বর শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর মংজয়পাড়া বিওপির টহলদল এই অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, টহলদলটি সীমান্ত পিলার-৪২ হতে আনুমানিক ২.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জামেরতলী এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় সন্দেহজনকভাবে ফেলে রাখা একটি ব্যাগ উদ্ধার করা হয়। তল্লাশি চালিয়ে ব্যাগের ভেতর থেকে ১৩ ভরি ১৪ আনা স্বর্ণ ও ১০ ভরি ৫ আনা রুপা পাওয়া যায়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ বিষয়ে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম (পিএসসি) বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। উদ্ধারকৃত স্বর্ণ ও রুপার বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

- Advertisement -
Google search engine
আরো খবর
- Advertisment -spot_img

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি হলেন জাহিদুল ইসলাম রনি

প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান-এর ‘ডেপুটি প্রেস সেক্রেটারি’ (উপ প্রেস সচিব) পদে নিয়োগ পেয়েছেন জাহিদুল ইসলাম রনি। তিনি বর্তমানে জাতীয় প্রেসক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য হিসেবে...

অভিনেতা যাহের আলভীর স্ত্রীর আত্মহত্যা

​জনপ্রিয় ছোট পর্দার অভিনেতা যাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরা আত্মহত্যা করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর...

​কালিয়াকৈরে বনবিভাগের জমি দখল করে বিএনপি কার্যালয় নির্মাণের অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

​নিজস্ব প্রতিবেদক, কালিয়াকৈর গাজীপুরের কালিয়াকৈরে বনবিভাগের জমি দখল করে বিএনপি কার্যালয় নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার বোয়ালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের গাছবাড়ি গ্রামে বনবিভাগের সোনাতলা ফরেস্ট বিটের...
- Advertisment -spot_img

জনপ্রিয় খবর