Tuesday, March 3, 2026
spot_img
Homeঅপরাধএশিয়ান টিভির সাংবাদিককে হুমকি দিলেন : প্রকৌশলী আইয়ুব আলী

এশিয়ান টিভির সাংবাদিককে হুমকি দিলেন : প্রকৌশলী আইয়ুব আলী

- Advertisement -
Google search engine

সংবাদ প্রকাশের জেরে এশিয়ান টেলিভিশনের প্রতিবেদক ও সাপ্তাহিক মানি লাইনের প্রধান প্রতিবেদক জাকির পাটোয়ারিকে হুমকি দিয়েছেন বিআইডব্লিউটিএর আলোচিত অতিরিক্ত প্রধান প্রকৌশলী আইয়ুব আলী। বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের বিআইডব্লিউটিএ শাখার সভাপতি আইয়ুব আলী মুঠোফোনে জাকির পাটোয়ারিকে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদান উচ্চ করেন।
সাংবাদিক জাকির পাটোয়ারি জানান, বিআইডব্লিউটিএর আলোচিত অতিরিক্ত প্রধান প্রকৌশলী আইয়ুব আলীকে নিয়ে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। যেখানে তুলে ধরা হয় তার বিপুল পরিমাণ সম্পদের তথ্য। এমনকি বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়িত বিআইডব্লিউটিপি-১ প্রকল্পে তার পরিচালকের দায়িত্বে থাকা নিয়ে ওঠে নানান প্রশ্ন। এসব বিষয়ে জানতে চাইলে ক্ষেপে ওঠেন আইয়ুব আলী। চড়া গলায় তিনি বিভিন্ন হুমকি ও ভয়ভীতি দেখান। সংবাদ প্রচার করায় কটাক্ষ করে তিনি মামলা করার হুমকিও দেন। এসময় অকথ্য ও অশালীন ভাষা ব্যবহার করে এই প্রতিবেদকের সঙ্গে উচ্চবাচ্য করেন আইয়ুব আলী। তিনি আরও বলেন, আমার কি সম্পদ আছে না আছে তা দেখার জন্য দুদুক আছে। আপনি দেখার কে, বলেও প্রশ্ন করেন তিনি।

- Advertisement -
Google search engine
আরো খবর
- Advertisment -spot_img

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি হলেন জাহিদুল ইসলাম রনি

প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান-এর ‘ডেপুটি প্রেস সেক্রেটারি’ (উপ প্রেস সচিব) পদে নিয়োগ পেয়েছেন জাহিদুল ইসলাম রনি। তিনি বর্তমানে জাতীয় প্রেসক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য হিসেবে...

অভিনেতা যাহের আলভীর স্ত্রীর আত্মহত্যা

​জনপ্রিয় ছোট পর্দার অভিনেতা যাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরা আত্মহত্যা করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর...

​কালিয়াকৈরে বনবিভাগের জমি দখল করে বিএনপি কার্যালয় নির্মাণের অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

​নিজস্ব প্রতিবেদক, কালিয়াকৈর গাজীপুরের কালিয়াকৈরে বনবিভাগের জমি দখল করে বিএনপি কার্যালয় নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার বোয়ালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের গাছবাড়ি গ্রামে বনবিভাগের সোনাতলা ফরেস্ট বিটের...
- Advertisment -spot_img

জনপ্রিয় খবর