Tuesday, March 3, 2026
spot_img
Homeঅপরাধবিআরটিএ'র জাল কাগজ তৈরি চক্রের দুই সদস্য গ্রেফতার

বিআরটিএ’র জাল কাগজ তৈরি চক্রের দুই সদস্য গ্রেফতার

- Advertisement -
Google search engine

মিরপুর ট্রাফিক বিভাগের অভিযানে জাল ক্লিয়ারেন্স তৈরি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিআরটিএ আদালত-৯ এর ম্যাজিস্ট্রেট তাসমিয়া জাইগীরের নির্দেশে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। সাজা পাওয়া দুই ব্যক্তি হলো: হুমায়ুন রশিদ (২৮) ও নুরুল ইসলাম সৈকত (২১)।

উল্লেখ্য গত সোমবার (৪ আগস্ট ২০২৫) মিরপুর-ট্রাফিক বিভাগের প্রসিকিউশন শাখায় দুজন ব্যক্তি ট্রাফিক ক্লিয়ারেন্স নিতে এলে তাদের জমা দেওয়া জিডি ও পুলিশ ক্লিয়ারেন্স কাগজে জাল সিল ও স্বাক্ষর ধরা পড়ে।

জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করে, তারা বিআরটিএ সংলগ্ন একটি কম্পিউটার কম্পোজর দোকান থেকে ৭০০ টাকার বিনিময়ে ‘জিডি ও ক্লিয়ারেন্স প্যাকেজ’ কিনেছিলেন। তবে, তাদের জমা দেওয়া গাড়ির বিরুদ্ধে মামলা থাকায় বিআরটিএ ক্লিয়ারেন্স বাতিল করে পুনরায় ট্রাফিক অফিসে পাঠায়, যা জালিয়াতির বিষয়টি প্রকাশ্যে আনে।

ডিসি ট্রাফিক মিরপুরের নেতৃত্বে গঠিত একটি টিম মিরপুর আর্মি ক্যাম্পের সহায়তায় যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে জালিয়াতি চক্রের দুই সদস্যকে হাতেনাতে আটক করা হয় এবং ঘটনাস্থল থেকে ভুয়া ডকুমেন্ট, সিল ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।

আটককৃতদের বিআরটিএ আদালতে হাজির করা হলে ম্যাজিস্ট্রেট তাসমিয়া জাইগীর তাদের প্রত্যেককে ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন।

জালিয়াতি ও প্রতারণার বিরুদ্ধে মিরপুর ট্রাফিক বিভাগের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। সেই সাথে সাধারণ জনগণকে দালাল বা অবৈধ পন্থার আশ্রয় না নিয়ে সরকারি সেবা গ্রহণে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করার অনুরোধ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

- Advertisement -
Google search engine
আরো খবর
- Advertisment -spot_img

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি হলেন জাহিদুল ইসলাম রনি

প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান-এর ‘ডেপুটি প্রেস সেক্রেটারি’ (উপ প্রেস সচিব) পদে নিয়োগ পেয়েছেন জাহিদুল ইসলাম রনি। তিনি বর্তমানে জাতীয় প্রেসক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য হিসেবে...

অভিনেতা যাহের আলভীর স্ত্রীর আত্মহত্যা

​জনপ্রিয় ছোট পর্দার অভিনেতা যাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরা আত্মহত্যা করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর...

​কালিয়াকৈরে বনবিভাগের জমি দখল করে বিএনপি কার্যালয় নির্মাণের অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

​নিজস্ব প্রতিবেদক, কালিয়াকৈর গাজীপুরের কালিয়াকৈরে বনবিভাগের জমি দখল করে বিএনপি কার্যালয় নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার বোয়ালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের গাছবাড়ি গ্রামে বনবিভাগের সোনাতলা ফরেস্ট বিটের...
- Advertisment -spot_img

জনপ্রিয় খবর