Tuesday, March 3, 2026
spot_img
Homeঅপরাধমতলবে প্রতারক দম্পত্তির দৌরাত্ম

মতলবে প্রতারক দম্পত্তির দৌরাত্ম

- Advertisement -
Google search engine

তপছিল হাছান : চাঁদপুর জেলার মতলব পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড, পূর্ব কলাদি এলাকায় আতঙ্কের নাম হয়ে উঠেছে জেরিন বেগম (২৪) ও তার স্বামী সোহাগ প্রদান। অভিযোগ রয়েছে, মাত্র এক সপ্তাহে তারা ৩৫টিরও বেশি মোবাইল ফোন এবং বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন। মোবাইল হস্তগত করার পর তারা ভুক্তভোগীদের ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে বিকাশের মাধ্যমে চাঁদা আদায় করছেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সোহাগ ও জেরিন নিজেদেরকে ডিবি পুলিশের সোর্স পরিচয় দিয়ে যুবকদের ভয়ভীতি দেখিয়ে আসছেন। প্রেমের সম্পর্ক, ঘনিষ্ঠতার ফাঁদ এবং ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তারা টাকা আদায় করছেন। এতে প্রতিনিয়ত কেউ না কেউ প্রতারণার শিকার হচ্ছেন।

অভিযোগ রয়েছে, ভুক্তভোগীরা থানায় গিয়েও আইনের সঠিক সহায়তা পাননি। মতলব দক্ষিণ থানায় ও যৌথ বাহিনীর কাছে তিনটি লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে। তবুও আজ পর্যন্ত এই দম্পতির বিরুদ্ধে কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি।

সচেতন মহলের দাবি, এদের প্রতারণা দীর্ঘদিন ধরে চললেও পুলিশ রহস্যজনকভাবে নীরব। প্রশ্ন উঠেছে— প্রশাসন কি ইচ্ছাকৃতভাবে এদেরকে আড়াল করছে? না কি কোনো অদৃশ্য প্রভাব কাজ করছে?

এদিকে ইজ্জতের ভয়ে অনেক ভুক্তভোগী প্রকাশ্যে মুখ খুলতে না পারলেও অভ্যন্তরীণভাবে বিষয়টি নিয়ে ক্ষোভে ফুঁসছেন। স্থানীয়রা বলছেন, যদি প্রতিনিয়ত এমন অপরাধ হয় এবং পুলিশ নীরব থাকে, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এখন জোর দাবি জানানো হচ্ছে, এই প্রতারক চক্রকে দ্রুত আইনের আওতায় আনতে হবে এবং  জনগণের নিরাপত্তা ও সম্মান রক্ষায় এখনই প্রয়োজন কার্যকর ব্যবস্থা গ্রহণ

- Advertisement -
Google search engine
আরো খবর
- Advertisment -spot_img

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি হলেন জাহিদুল ইসলাম রনি

প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান-এর ‘ডেপুটি প্রেস সেক্রেটারি’ (উপ প্রেস সচিব) পদে নিয়োগ পেয়েছেন জাহিদুল ইসলাম রনি। তিনি বর্তমানে জাতীয় প্রেসক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য হিসেবে...

অভিনেতা যাহের আলভীর স্ত্রীর আত্মহত্যা

​জনপ্রিয় ছোট পর্দার অভিনেতা যাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরা আত্মহত্যা করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর...

​কালিয়াকৈরে বনবিভাগের জমি দখল করে বিএনপি কার্যালয় নির্মাণের অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

​নিজস্ব প্রতিবেদক, কালিয়াকৈর গাজীপুরের কালিয়াকৈরে বনবিভাগের জমি দখল করে বিএনপি কার্যালয় নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার বোয়ালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের গাছবাড়ি গ্রামে বনবিভাগের সোনাতলা ফরেস্ট বিটের...
- Advertisment -spot_img

জনপ্রিয় খবর